Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য জোটে অতিরিক্ত ২২৩৪ প্রার্থী ; ভাজপা-মথার বৈঠকে চিন্তন

জোটে অতিরিক্ত ২২৩৪ প্রার্থী ; ভাজপা-মথার বৈঠকে চিন্তন

জোটে অতিরিক্ত ২২৩৪ প্রার্থী  ; ভাজপা-মথার বৈঠকে চিন্তন

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ সেপ্টেম্বর : ভিলেজ কমিটি নির্বাচন ঘোষণার পর ১ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়। মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শেষ হয় ৮ সেপ্টেম্বর। ইতিপূর্বে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি জোট হয়ে এডিসি ভিলেজের নির্বাচনে লড়াই করার ঘোষণা দেয়। তারপরও দেখা যায় তিপ্রা মথা ও বিজেপির মধ্যে আসন সমাঝোতা নিয়ে জট কাটেনি। ভিলেজ কমিটির একাধিক আসনে উভয় দলের প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। মনোনয়ন পত্র স্ক্রুটিনি সম্পন্ন হয় ৯ সেপ্টেম্বর।

 মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১১ সেপ্টেম্বর। অর্থাৎ হাতে সময় বেশি নেই। যে সকল আসনে উভয় দলের প্রার্থী মনোনয়ন দিয়েছে, সেই সকল আসনে অক্সিজেন পেয়ে যাবে বিরোধী দলের প্রার্থীরা। কারন ভোট ভাগাভাগির ফলে ফাকে দিয়ে বেরিয়ে যেতে পাড়ে বিরোধী দলের প্রার্থীরা। বিরোধীদের কোন ভাবেই সেই সুযোগ দেওয়া যাবে না। তাই ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিজেপি ও তিপ্রা মথার নেতৃত্বরা গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক করেন। ভিলেজ কমিটির নির্বাচনের প্রাক মুহূর্তে দ্বিতীয়বারের মতো বৈঠক করল বিজেপি ও তিপ্রা মথা দলের নেতৃত্ব। উভয় দলের নেতৃত্ব নিজেদের মধ্যে আসন সমঝোতা নিয়েই এই গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং।

 তিপ্রা মথার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই-সহ সহ অন্যান্যরা। প্রতি মন্ত্রী বৃষকেতু দেববর্মা জানান ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা জোট হয়ে লড়াই করছে। যে সকল জায়গায় সমস্যা রয়েছে আলোচনার মাধ্যমে সেই সকল জায়গায় যে কোন দলের একজন প্রার্থী থাকবে। বৈঠকের পর মন্ত্রী রতনলাল নাথ বলেন, বিজেপি এবং মথা আগে থেকেই প্রস্তুত ছিল ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে। আসন সামঝোতা করার আগে কিছু আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে মথা। এই অতিরিক্ত মনোনয়ন পত্রগুলি প্রত্যাহার করতে আজকের বৈঠকে বলা হয়েছে। মথার নেতৃত্ব এতে কিছুটা সহমত পোষণ করেছে। ৮০ শতাংশ এই সমস্যার সমাধান হয়েছে বৈঠকে। বাকি ২০ শতাংশ সমস্যার সমাধান হবে আজকে রাতের মধ্যেই। তিনি আরো বলেন আসন্ন নির্বাচনে আরও সময় মিললেও বিরোধীরা প্রার্থী খুঁজে পাবে না।

কারণ, জনসমর্থন হারিয়েছে তারা। এদিকে বৈঠকের পর বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, বিজেপির সঙ্গে মথার আসন সমঝোতা আগেই হয়ে গেছে। কিন্তু কিছু জায়গায় ওভারটেক করে মনোনয়নপত্র দাখিল করেছেন মথার প্রার্থীরা। এগুলি আজকে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। কালকে এগুলো প্রত্যাহার করা হবে। শুক্রবার সকাল ১১:০০ টার মধ্যে সেসব প্রার্থীরা বিডিও-র কাছে গিয়ে ফর্ম পূরণ করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে। এছাড়াও যে সমস্যা গুলি ছিল সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে বলে জানান তিনি। উভয় দলের পক্ষ থেকে ভিলেজ কমিটি নির্বাচনে জোট হয়ে লড়াই করার ঘোষণা দেওয়া হলেও, বেশকিছু আসনে উভয় দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কারন সেই সকল আসন গুলি কেউ কাউকে ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে এইদিনের বৈঠক থেকে সমাধান সূত্র বের হয়েছে বলে দাবি করল দলের কর্মীরা কতটা মেনে নেবে সেটাই এখন দেখার। তবে সমস্যার সমাধান হয় কি না তা শুক্রবার সন্ধ্যার মধ্যে স্পষ্ট হয়ে যাবে। কারন শুক্রবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha