স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ সেপ্টেম্বর : আগামী ২৮ সেপ্টেম্বর
এডিসি-র ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত
মোট ১০ হাজার ৯৬১ টি মনোনয়ন পত্র জমা পড়েছিল। এর মধ্যে বিজেপি প্রার্থীর ১ হাজার ৯৭৪
টি, সিপিআইএম প্রার্থীর ২ হাজার ৪৮৭ টি, আইএনসি প্রার্থীর ৪৬৬ টি, আইপিএফটি প্রার্থীর
৪৮৬ টি, তিপ্রা মথা প্রার্থীর ৪ হাজার ৩৯১ টি, সিপিআই প্রার্থীর ৪ টি এবং অন্যান্য
প্রার্থীর ১ হাজার ১৫৩ টি। বৃহস্পতিবার মনোনয়ন পত্র গুলির স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে।
স্ক্রুটিনির পর ১০ হাজার ৮৮৯ টি মনোনয়ন পত্র বৈধ পাওয়া গেছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে এই তথ্য তুলে ধরেন রাজ্যে নির্বাচনী কমিশনার পি.কে চক্রবর্তী।
তিনি বলেন
বৈধ মনোনয়ন পত্র গুলির মধ্যে বিজেপি-র ১ হাজার ৯৭১ টি, সিপিআইএম প্রার্থীর ২ হাজার
৪৫৬ টি, আইএনসি প্রার্থীর ৪৬৫ টি, আইপিএফটি প্রার্থীর ৪৮৩ টি, তিপ্রা মথা প্রার্থীর
৪ হাজার ৩৬১ টি, সিপিআই প্রার্থীর ৪ টি এবং অন্যান্য প্রার্থীর ১ হাজার ১৪৯ টি। ৭২টি
মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তার মধ্যে বিজেপির ৩ টি, সিপিআইএম-এর ৩১ টি, আইএনসি-র
১ টি, আইপিএফটি-র ৩ টি, তিপ্রা মথা প্রার্থীর ৩০ টি এবং অন্যান্য প্রার্থীর ৪ টি। বাতিল
হওয়া ৭২ টি মনোনয়ন পত্র ৪৯ জন প্রার্থীর। ১১ সেপ্টেম্বর বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়ন
পত্র প্রত্যাহার করা যাবে।
১১ সেপ্টেম্বর
অর্থাৎ শুক্রবার বিকাল ৩ টার পর স্পষ্ট হয়ে যাবে বিলেজ কমিটি নির্বাচনে মোট কতজন প্রার্থী
লড়াই করবে। কারণ আগামী শুক্রবার বহু আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার মথার প্রার্থীরা।
মূলত কতজন প্রার্থী লড়াই করতে চলেছে তা স্পষ্ট হবে শুক্রবার দুপুরের পর। তিনি আরো
জানিয়েছেন, মনোনয়ন পত্র জমা দিতে পারেননি এমন অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনে জমা পড়েনি।
বাঁধা প্রাপ্ত হলে তাদের পুলিশ দ্বারা মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এমনটাই দাবি করলেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান