স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ সেপ্টেম্বর : বৃহস্পতিবার দুপুরে
বৃষ্টির সময় বজ্রপাতের ফলে আহত কিশোর। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার
তুইমধু গ্রামে। বজ্রাঘাতে গুরুতর আহত হয় এই ১৫ বছর বয়সী কিশোর।আহত কিশোরের নাম জেগে
দেববর্মা। জানা যায়, বজ্রপাতের ফলে গুরুতর আহত হয় ছেলেটি। তার মা-বাবা কিছু বুঝে
উঠার আগেই এলাকাবাসী খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে।
সেখান থেকে
দমকল কর্মীরা ছেলেটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই তার চিকিৎসা চলছে। তার মা জানান, দুপুরে খাওয়া-দাওয়ার
পর থালা-বাসনগুলি বাড়ির পুকুরে ধুতে গিয়েছিল ছেলেটি। তখনই পুকুর পাড়ে বজ্রপাত হয়
এবং সেখানেই লুটিয়ে পড়ে তার ছেলে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান