স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা,
১৯
সেপ্টেম্বর : বিশ্বকর্মা
পূজার
আনন্দের
মাঝেই
শুক্রবার
রাত
নেমে
এল
শোকের
ছায়া।
উদয়পুর
শহর
সংলগ্ন
হাউজিং
বোর্ড
এলাকায়
আগরতলা-সাবরুম
জাতীয়
সড়কে
দুই
বাইকের
মুখোমুখি
সংঘর্ষে
প্রাণ
হারালেন
দুই
যুবক।
দুর্ঘটনায়
আরও
একজন
আহত
হয়েছেন।
জানা
যায়,
শুক্রবার
দিনভর
বিশ্বকর্মা
পূজার
বিভিন্ন
অনুষ্ঠানে
ব্যস্ত
ছিলেন
মানুষ।
রাত
আনুমানিক
সাড়ে
৯
টা
নাগাদ
উদয়পুর
হাউজিং
বোর্ড
সংলগ্ন
এলাকায়
ঘটে
মর্মান্তিক
দুর্ঘটনা।
TR 01 AX 9775 নম্বরের
বাইকে
চালক
ছিল
গকুলপুর
এলাকার
বাসিন্দা
রোহন
দেবনাথ,
বয়স
২৬
বছর।
তার
সঙ্গে
বাইকে
পেছনে
ছিলেন
বিশাল
পাল,
বয়স
২৪।
তারা
রাজারবাগ
বাসস্ট্যান্ড
এলাকা
থেকে
গকুলপুরে
নিজ
বাড়ির
উদ্দেশ্যে
যাচ্ছিলেন।
অন্যদিকে,
TR03E8872 নম্বরের
বাইক
চালক
রফিক
মিয়া
ছনবন
থেকে
উদয়পুর
সুকান্ত
পল্লী
এলাকার
নিজের
বাড়ির
দিকে
যাচ্ছিলেন।
হাউজিং
বোর্ড
সংলগ্ন
জাতীয়
সড়কে
পৌঁছতেই
দুই
বাইকের
মধ্যে
মুখোমুখি
সংঘর্ষ
হয়।
সংঘর্ষের
তীব্রতায়
তিনজনই
রাস্তায়
ছিটকে
পড়েন।
দুর্ঘটনার
পর
স্থানীয়
লোকজন
ঘটনাস্থলে
ছুটে
এসে
আহতদের
উদ্ধার
করেন।
খবর
দেওয়া
হয়
অগ্নিনির্বাপক
দপ্তরে।
পরে
দপ্তরের
কর্মীরা
ঘটনাস্থলে
পৌঁছে
রফিক
মিয়া
ও
রোহন
দেবনাথকে
উদ্ধার
করে
গোমতী
জেলা
হাসপাতালে
নিয়ে
যায়।
পাশাপাশি
স্থানীয়দের
সহযোগিতায়
বিশাল
পালকেও
হাসপাতালে
পৌঁছানো
হয়।
হাসপাতালে
নিয়ে
যাওয়ার
পর
চিকিৎসকরা
৪২
বছর
বয়সী
রফিক
মিয়াকে
মৃত
বলে
ঘোষণা
করেন।
জানা
গেছে,
ঘটনাস্থলেই
তাঁর
মৃত্যু
হয়েছিল।
অন্যদিকে,
রোহন
দেবনাথের
অবস্থা
আশঙ্কাজনক
হওয়ায়
গোমতী
জেলা
হাসপাতালের
চিকিৎসকরা
প্রাথমিক
চিকিৎসার
পর
তাঁকে
জিবি
হাসপাতালে
রেফার
করেন।
কিন্তু
অ্যাম্বুলেন্সে
করে
নিয়ে
যাওয়ার
পথেই
তাঁর
মৃত্যু
হয়।
দুর্ঘটনায়
আহত
বিশাল
পালকে
গোমতী
জেলা
হাসপাতালে
চিকিৎসা
দেওয়ার
পর
ছেড়ে
দেওয়া
হয়েছে
বলে
জানা
গেছে।
শনিবার
মৃতদেহ
দুটি
ময়না
তদন্তের
পর
পরিবারের
লোকজনদের
হাতে
তুলে
দেওয়া
হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান