স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ সেপ্টেম্বর : চম্পক নগরে জাতীয়
সড়কের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। কাদামাটির কারণে পিচ্ছিল জাতীয় সড়ক। বেহাল জাতীয়
সড়ক দিয়ে যাতায়াত করা এক প্রকার ভাবে মুশকিল হয়ে দাঁড়িয়েছে পথচারীদের জন্য। জানা
যায়, আসাম - আগরতলা জাতীয় সড়কের ফোর লেন করার কাজ চলছে দীর্ঘদিন যাবত। কিন্তু বিভিন্ন
সময় কাজ বন্ধ থাকার কারণে যাতে সড়ক সংস্কারের কাজ পিছিয়ে যাচ্ছে। ফলে চরম দুর্ভোগের
শিকার পথচারী ও যানবাহন চালকরা। বৃহস্পতিবার দুপুরে আবারও চম্পকনগর এলাকায় বৃষ্টির
জল জমে যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে বহু পণ্যবাহী লরি ও যাত্রীবাহী গাড়ি।
রাস্তার দুই
পাশে আটক কয়েক শতাধিক গাড়ি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তেমন কাউকে দেখা যায়নি। যাত্রী
সহ যানবাহন চালকদের সরকারের প্রতি আবেদন জানান, রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে। এভাবে
প্রতিনিয়ত রাস্তার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে
আঙ্গুল তুলে বলেন তারা কিছুদিন পর পর রাস্তা সংস্কার করার উদ্যোগ নিলেও মাঝপথে কাজ
বন্ধ হয়ে যায়। যার কারণে রাস্তা সংস্কারের কাজ মুখ থুবড়ে পড়ছে। বুধবার সন্ধ্যা
থেকে রাস্তাটি বন্ধ আছে। কারণ বুধবার স্বল্পবৃষ্টিতে রাস্তা দিয়ে যাতায়াত করার অবস্থা
আর নেই। এর মধ্যে বৃহস্পতিবার এক পাশলা বৃষ্টিতে রাস্তাটি আরো বন্ধ হয়ে যায়। এই চম্পকনগর
থেকে আগরতলা যেতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে। যদিও ছোট গাড়ি গুলি এলাকার
অলিগলি দিয়ে যাতায়াত করতে পারে, কিন্তু বড় গাড়িগুলি নিয়ে চালকরা চরম সমস্যায়
পড়ছে। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। প্রশাসন যদি নজর না দেয় তাহলে
মানুষের দুর্ভোগ আরো বাড়বে বলে মনে করছে পথচারীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান