Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য তীর জুয়ার আসর থেকে আটক ৩

তীর জুয়ার আসর থেকে আটক ৩

তীর জুয়ার আসর থেকে আটক ৩

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ সেপ্টেম্বর : শহরে বাড়ছে তীর জোয়ার আসর। পূর্ব আগরতলা থানার নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছিল জোয়ার আসর। ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার। মোটরস্ট্যান্ড এলাকায় এই জোয়ার আসর চলাকালীন সময়ে আশেপাশের ব্যবসায়ী সহ পথচারীদের নজরে আসে। দিন দুপুরে প্রকাশ্যে জোয়ার আসর দেখে হতভম্ব হয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা। তারপর এলাকাবাসীর অভিযোগের পর নড়েচড়ে বসে পুলিশ।

ঘটনাস্থলে এসে দেখে তিনজন ব্যক্তি জোয়ার আসর জমিয়েছে। তারপর তাদের আটক করা হয়। পাশাপাশি কিছু জুয়ার সামগ্রী আটক করে পুলিশ। তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেউ কেউ মনে করছে, পুলিশ সবকিছুই জানে। পুলিশকে হাপ্টা না দিলে এভাবে থানার ঢিল ছোড়া দূরে জোয়ার আসর বসতে পারে না। দীর্ঘদিন ধরে থানার মধ্যে বদলিহীন ভাবে চাকরি করা কিছু পুলিশ এর সঙ্গে জড়িত। বিষয়টি সঠিক তদন্তের দাবিও তুলেছে এলাকার ব্যবসায়ী মহল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha