Saturday, September 19, 2026
বাড়ি বিশ্ব সংবাদ কাঠমান্ডু বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেফতার, বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার

কাঠমান্ডু বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেফতার, বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার

কাঠমান্ডু বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেফতার, বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার

কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর (হি.স.) : বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। ধৃতের নাম জগদীশ মোহন রাও।

বিমানবন্দর নিরাপত্তা দফতর, গৌচরের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর রাত প্রায় ১১টা ২৪ মিনিটে ঘটনাটি ঘটে। নেপাল এয়ারলাইন্সের বিমানে কাঠমান্ডু থেকে ভারতের বেঙ্গালুরু যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জগদীশ। বিমানবন্দরের এক্স-রে ব্যাগেজ পরীক্ষার সময় তাঁর ব্যাগে সন্দেহজনক কিছু নজরে আসে। এরপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে ৬ লক্ষ ৩৫ হাজার ভারতীয় টাকা, ৬৩৫ চিনা ইউয়ান, ১০ মার্কিন ডলার, ১৩ লক্ষ ৬৮ হাজার ভিয়েতনামি ডং এবং ১,৭০০ থাই বাত উদ্ধার হয়েছে।পুলিশের অভিযোগ, ওই বিদেশি মুদ্রা বেআইনিভাবে লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। উদ্ধার হওয়া মুদ্রা-সহ জগদীশকে পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য সম্পদ শুদ্ধিকরণ গবেষণা দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha