স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ সেপ্টেম্বর : আসন্ন
শারদোৎসব নিয়ে উদ্বিগ্ন শহরবাসী। সর্বত্র রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বেহাল। বুধবার
আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক
মজুমদার সহ নিগমের বিভিন্ন কর্পোরেটর, কমিশনার সহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মেয়র দীপক মজুমদার জানান, আর দেড় মাস পর শুরু হয়ে যাবে শারদোৎসব। গোটা
রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা থেকে দর্শনার্থীরা আগরতলা মুখি হয়।
কোনভাবেই দর্শনার্থীদের যেন কোন সমস্যার মুখোমুখি
হতে না হয় এবং শহরে তারা যেন স্বাচ্ছন্দ্যবোধ ভাবে পূজা উপভোগ করতে পারে তার জন্য
শহরের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন সংস্কারের জন্য অর্থ বরাদ্দ
করা হয়েছে ওয়ার্ডগুলিকে। কর্পোরেটরদের নির্দেশ দেওয়া হয়েছে যদি রাস্তা, নিকাশি
ব্যবস্থা এবং আলোর সমস্যা থাকে তাহলে আগামী এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য।
পাশাপাশি আগরতলা পুর নিগমের পক্ষ থেকে আয়োজিত শারদ সম্মানের বিষয়ে আলোচনা হয়। আগামী
অক্টোবর কিংবা নভেম্বর মাসের মধ্যে শারদ শর্মা এবং মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অনুষ্ঠান
সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এমনটাই জানিয়েছেন মেয়র। উল্লেখ্য, বিগত বছরগুলোতেও
এভাবে অর্থ বরাদ্দ হলেও সঠিকভাবে কাজ হয়নি বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন ওয়ার্ড এলাকার
জনসাধারণের কাছ থেকে। এবছর বিভিন্ন ওয়ার্ডের এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুন।
অলিগলির মধ্যে আলোর ব্যবস্থা নেই। রাত হলে নেশা কারবারিদের আসর এবং জোয়ার আসর জমে।
অধিকাংশ এলাকার মধ্যে রাস্তার পাশে জমে থাকছে আবর্জনা স্তুপ। ড্রেন গুলির অবস্থা অত্যন্ত
করুন। স্বল্পবৃষ্টিতে শহরের রামনগর, রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকায় জল জমে যায়।
বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। এই সমস্যাগুলি সমাধান করতে সঠিকভাবে অতিরিক্ত অর্থ ব্যয়
হবে কিনা সেটাই প্রশ্ন আমজনতার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান