Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য রাজ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০,৯৩৬ জন প্রার্থী, কোন অভিযোগ জমা পড়েনি নির্বাচন কমিশনে

রাজ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০,৯৩৬ জন প্রার্থী, কোন অভিযোগ জমা পড়েনি নির্বাচন কমিশনে

রাজ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০,৯৩৬ জন প্রার্থী, কোন অভিযোগ জমা পড়েনি নির্বাচন কমিশনে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর :  আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনরকম অশান্তির খবর নেই। কোনরকম অভিযোগ জমা পড়েনি রাজ্য নির্বাচন কমিশনে। বুধবার সাংবাদিকদের এই কথা জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।

তিনি বলেন, ৮ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন দুপুর তিনটা পর্যন্ত সারা রাজ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০,৯৩৬ জন প্রার্থী। ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন ১৯৭৪ টি, সি.পি.আই.এম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন ২,৪৮৪ টি, আই.এন.সি -র পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেন ৪৬৬ টি, আই.পি.এফ.টি মনোনয়নপত্র জমা দেন ৪৮৬ টি, তিপরা মথার পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেন ৪,৩৭১ টি, সিপিআই মনোনয়নপত্র জমা দেয় চারটি এবং অন্যান্য দল মনোনয়নপত্র জমা দেয় ১,১৫১ টি। ১১৬৯ টি আসনে একটি রাজনৈতিক দল মনোনয়নপত্র দাখিল করেছে।

মহারানী ভিলেজ কমিটির মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের ছয় এবং আট নং আসন থেকে তিন এবং চার নং কেন্দ্র থেকে কোন মনোনয়ন পত্র জমা পড়ে নি। অপরদিকে হেজামারা ব্লকের উদি তুইসা ভিলেজ কমিটির ৫ নং আসনের ৩ নং কেন্দ্র থেকে কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। কেন তিনটি আসন থেকে মনোনয়নপত্র কেউ জমা দেননি সে বিষয়ে পরবর্তী সময় ব্লক আধিকারিককে জিজ্ঞাসা করা হবে। তিনি আরো জানান, ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ জমা হয়নি রাজ্য নির্বাচন কমিশনে। যেসব জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার উপক্রম হয়েছিল সেসব জায়গায় পুলিশকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha