Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য গরিব স্বার্থের পরিপন্থী বর্তমান সরকার : মানিক সরকার

গরিব স্বার্থের পরিপন্থী বর্তমান সরকার : মানিক সরকার

গরিব স্বার্থের পরিপন্থী বর্তমান সরকার : মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ সেপ্টেম্বর : শনিবার মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে ত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের সপ্তম রাজ‍্য সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে আয় উপার্জন নেই, ইট ভাটার শ্রমিকদের ন্যায্য মূল্য দিচ্ছে না সরকার। এই জনবিরোধী সরকার সম্পর্কে রাজ্যের শ্রমিকরা অবগত আছে। তিনি বলেন বর্তমান যে সরকার রাজ্যে শাসন করছে তারা গরিব স্বার্থের পরিপন্থী। কৃত্রিম মজুতদারের স্বার্থ রক্ষা করছে।

এক দলীয় স্বৈরশাসন কায়েম করেছে। এই পরিস্থিতি কাটাতে গেলে সঙ্ঘবদ্ধ আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোন রাস্তা খোলা নেই। তিনি আরো বলেন আগামী দিন ইটভাটা গুলির মধ্যে যেন স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা যায় এবং শ্রমিকদের পরিবারের ছেলে মেয়েরা যেন সঠিকভাবে পড়াশোনা করতে পারে এই বন্দোবস্ত করতে সরকারের উদ্দেশ্যে দাবি তুলতে হবে। না হলে এভাবেই দিন দিন শ্রমিকের সংখ্যা হ্রাস পাবে। মানুষের জীবন যাপন আরো পিছিয়ে যাবে বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন সম্মেলন শুরুর আগে দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha