Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য আচমকাই উত্তপ্ত বড়মুড়া, নগ্ন আন্দোলনের ইতিহাস পিছনে ফেলতে পারে আত্মসমর্পণকারী জঙ্গি আন্দোলন

আচমকাই উত্তপ্ত বড়মুড়া, নগ্ন আন্দোলনের ইতিহাস পিছনে ফেলতে পারে আত্মসমর্পণকারী জঙ্গি আন্দোলন

আচমকাই উত্তপ্ত বড়মুড়া, নগ্ন আন্দোলনের ইতিহাস পিছনে ফেলতে পারে আত্মসমর্পণকারী জঙ্গি আন্দোলন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ সেপ্টেম্বর :কার প্রায়শ্চিত্তের ফল এবার জনগণের ঘাড়ে চেপে বসলো? বড়মুড়ায় আত্মসমর্পণকারী জঙ্গিদের আন্দোলন এই প্রশ্ন তুলছে? শনিবার অ্যাম্বুলেন্স আটকে আচমকাই উত্তেজিত আন্দোলন থেকে হুমকির সুরে বলেন, এবার আন্দোলন অন্যরকম হবে। আমাদের কাছে গুলি বারুদ যথেষ্ট আছে। এগুলি দিয়েই আমাদের মারুন! সরকারি গুলি ব্যয় হবে না। উল্লেখ্য, ২০২৪ সালে ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে কৌশল করে হাতে হাত মিলিয়ে অস্ত্র ছেড়ে সাধারণ জীবনে ফিরে এসেছে আত্মসমর্পণকারী জঙ্গিরা।

 গত দুবছরের তাদের দাবি-দাওয়া পূরণ হয়নি বলে অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক এবং রেলপথ আটকে আন্দোলন শুরু করেছে। একাধিক কলঙ্কিত ঘটনার তৈরি হয়েছে রাজ্য এই আত্মসমর্পণকার জঙ্গিগোষ্ঠীর দ্বারা। কিন্তু শনিবার সকালে এই আন্দোলন আরো বেশি উত্তেজিত হয়ে উঠে। রাজ্যে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করার আরও কয়েক ধাপ এগিয়ে গেছে এই আন্দোলন। পেছন থেকে অদৃশ্য রাজনৈতিক শক্তির সুড়সুড়ি যেন এই আন্দোলনকে ক্রমশ তেজী করে তুলছে। শনিবার সকালে দুটি অ্যাম্বুলেন্স বড়মুড়া পাহাড় দিয়ে আসার সময় আচমকাই অ্যাম্বুলেন্স দুটি আটকে রোগীদের নামিয়ে ফেলে কুখ্যাত আন্দোলনকারীরা।

শেষ পর্যন্ত ডায়ালিসিস করতে জিবি হাসপাতালে আসা রোগীরা পায়ে হেঁটে রওনা হয়। তখন পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে বাঁশ রাস্তা থেকে সরিয়ে ফেলতেই উত্তেজিত হয়ে ওঠে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন। পুলিশকে তেরে আসে। পুলিশের বাধা অতিক্রম করে তারা গায়ের জোরে অনেকটা পথ আরো এগিয়ে এসে পুলিশকে বলে গুলি চালাও গুলি চালাও। কিছুক্ষণ পর আন্দোলন অন্যরকম হবে! আমাদের কাছে যথেষ্ট গুলি বারুদ আছে। এগুলি দিয়ে আমাদের মারতে হবে। সরকারি গুলির ব্যয় হবে না। সরকার ২০২৪ সালে যে চুক্তি গুলি স্বাক্ষরিত করেছিল সেগুলি একটিও কার্যকর করছে না। দু'বছর পর এগুলি অস্বীকার করছে। তবে এ আন্দোলন ততক্ষণ থামবে না যতক্ষণ না পর্যন্ত সরকার সমস্যার সমাধান করবে। এভাবেই আন্দোলনকারীরা পরিস্থিতিকে উত্তেজিত করার চেষ্টা করছে। বাম জমানায় বর্তমান সরকারের শরিক দলের তৎকালীন নগ্ন আন্দোলনের ইতিহাস ভাঙতে পারে রাজ্যের আত্মসমর্পণ কারী জঙ্গি গোষ্ঠীর আন্দোলন। তখন আর জামাই আদর থাকবে না বলে মনে করছে আমজনতা।

গত দু'দিনে বহু মানুষের পেটে লাথি পড়েছে এই জঙ্গি আন্দোলনের কারণে। সমস্যা যার যার তার, কিন্তু তাদের কারণে ভুক্তভোগী আমজনতা। এখন কি আন্দোলন ঘোষণা দেওয়ার আগে তারা বলেছিলেন অ্যাম্বুলেন্স, সেনাবাহিনীর গাড়ি সহ জরুরী পরিষেবার সঙ্গে সম্পর্কিত সমস্ত যানবাহন এবং বিমান যাত্রী ও রেল যাত্রীরা এই আন্দোলনের আওতার বাইরে থাকবে। অথচ, তাদের আন্দোলন অন্য কথা বলছে। এ বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই তারা বলেন, এজন্য অ্যাম্বুলেন্স দুটি অত্যন্ত দ্রুতগতিতে আসার কারণে তারা অ্যাম্বুলেন্স দুটি রুখে দিয়েছিল। যেহেতু তাদের আন্দোলন চলছে, তাই দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স আসতে পারবে না এলাকায়। কিন্তু আন্দোলনকারীদের অবস্থান শান্তিপূর্ণ আন্দোলনের নয়। তাই পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মীর মোতায়েন করে এই আন্দোলন অবিলম্বে হটানো প্রয়োজন বলে দাবি করছে রাজ্যের সচেতন নাগরিক মহল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha