স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ সেপ্টেম্বর :আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে
শুক্রবার ঐতিহ্যগতভাবে দেবী দুর্গার কাঠামখিলি পূজা অনুষ্ঠিত হয়েছে, যা শারদোৎসবের
আনুষ্ঠানিক সূচনা করেছে। পুরোহিতের কাছ থেকে জানা যায়, আগরতলার এই প্রাচীন দুর্গাবাড়ির
পূজার আচার ও রূপ বেশ ঐতিহ্যমণ্ডিত। জন্মাষ্টমীর দিনে নির্দিষ্ট মন্ত্রোচ্চারণ ও পূজার
মাধ্যমে দুর্গা প্রতিমার বাঁশের কাঠামোয় খিলি প্রদান করা হয়।
এই পূজার পবিত্র প্রক্রিযা সম্পন্ন হওয়ার পরই শিল্পীরা
মাটি, খড় ও বাঁশ দিয়ে প্রতিমা গড়ার মূল কাজ শুরু করেন। শুক্রবার রাতে কাঠামখিলি পূজা
উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় দুর্গা বাড়িতে। ধর্মীয় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে
পূজা হয়। পুরোহিত জানান, কাঠামখিলি পূজার পর যজ্ঞ সম্পন্ন হয়। ধর্মীয় প্রথা অনুযায়ী
নারায়নকে সাক্ষী রেখে কাঁঠামখিলি পূজা হয়েছে। রাজ আমল থেকে এই নিয়ম মেনে পূজা হয়
দুর্গা বাড়িতে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান