Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য কার্যকর্তা নির্মাণের গুরুত্ব দিচ্ছে বিজেপি : মুখ্যমন্ত্রী

কার্যকর্তা নির্মাণের গুরুত্ব দিচ্ছে বিজেপি : মুখ্যমন্ত্রী

কার্যকর্তা নির্মাণের গুরুত্ব দিচ্ছে বিজেপি : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : মঙ্গলবার অধিক রাত পর্যন্ত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সরকারি বাসভবনে ভারতীয় জনতা পার্টির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকের পর বুধবার বিজেপির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব শাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিলের নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় দিনভর। আগামী ২৮ সেপ্টেম্বর এডিসিতে বহু প্রতীক্ষিত ভিলেজ কাউন্সিলের নির্বাচন হতে চলেছে। নির্বাচনে ব্যর্থতাকে কাটিয়ে ওঠে ভিলেজ কাউন্সিলের নির্বাচনে বিজেপি কিভাবে দাঁড়াতে পারে এরই লক্ষ্যে চলছে এই ম্যারাথন বৈঠক।

 প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির রাষ্ট্রীয় মহামন্ত্রী বি এল সন্তোষ, উত্তর-পূর্ব বিজেপির প্রভারি, রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন। বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় বলেন ভিলেজ কাউন্সিলের নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত তার দল। অন্যদিকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছেন ভিলেজ কাউন্সিলের নির্বাচন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিলেজ কাউন্সিলের নির্বাচন। সঠিক সময়ে সমস্ত কিছু জানানো হবে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ভিলেজ কমিটির নির্বাচনের পাশাপাশি আগামী দিনের পথ চলার রুপরেখা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কার্যকর্তা নির্মাণের কথা বলা হয়েছে। কমিউনিস্ট এবং কংগ্রেস শাসনকালে যে কর্মী ছিল সেখান থেকে কিভাবে বের হয়ে আসতে হবে সে বিষয়ে মার্গ দর্শন হয়েছে।

এটাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের তফাৎ। মুখ্যমন্ত্রী আরো বলেন, ভিলেজ কমিটির নির্বাচনে প্রচারে থাকবে কিভাবে প্রান্তিক এলাকার মানুষের বিভিন্ন এবং দৈনন্দিন সমস্যার সমাধান করা যায়। এবং এই আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিশ্বাস নিয়ে জয়যুক্ত হতে হবে। ভারতীয় জনতা পার্টি সব সময় এই প্রান্তিক মানুষের জন্য চিন্তা করে। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী। আসন্ন ভিলেজ কাউন্সিলের নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রশাসনিক কার্যক্রম এবং তার প্রস্তুতি যতটা এগিয়ে চলেছে ঠিক ততটাই উদ্বেগ বাড়িয়ে রেখেছে পাহাড়ি অঞ্চলে বিজেপির অবস্থান। এডিসি নির্বাচনের ব্যর্থতা কতটা কাঁপিয়ে উঠতে পেরেছে দল সেটা নিরপেক্ষ বিষয় কিন্তু জনজাতি এবং মিশ্র জনজাতি এলাকায় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কাঠামো এখনো যে নড়বড়ে অবস্থায় রয়েছে তা দলের শীর্ষ নেতৃত্বদের জানা এই অবস্থায় ভিলেজ কাউন্সিলের নির্বাচন তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাহাড়ে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha