স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : আগরতলায় বৃহস্পতি এবং শুক্রবার দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের আয়োজন করতে চলেছে ইসকন আগরতলা। বৃহস্পতিবার বিকেল চারটায় পূর্বাশা প্রাঙ্গণ থেকে নগর সংকীর্তনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর সন্ধ্যা আরতি ও অধিবাস অনুষ্ঠান হবে।
শুক্রবার
সকাল থেকে মধ্য রাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি
পালিত হবে। পাশাপাশি বামুটিয়া, ধর্মনগর, কুমারঘাট, বাইখোরা, পালাটানা-সহ ত্রিপুরার বিভিন্ন
এলাকায়ও জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সম্পর্কে
সচেতনতা গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম
উদ্দেশ্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান