Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য তিপরা মথা সমর্থিত ছাত্র সংগঠনের ডেপুটেশনে বাঁধা ঘিরে উত্তপ্ত কৈলাশহর

তিপরা মথা সমর্থিত ছাত্র সংগঠনের ডেপুটেশনে বাঁধা ঘিরে উত্তপ্ত কৈলাশহর

তিপরা মথা সমর্থিত ছাত্র সংগঠনের ডেপুটেশনে বাঁধা ঘিরে উত্তপ্ত কৈলাশহর

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : ডেপুটেশন দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো তিপরা মথা সমর্থিত ছাত্র সংগঠন। অভিযোগের আঙ্গুল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উপর। ঘটনা কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। জানা যায়, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তিপরা মথা সমর্থিত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বুধবার দুপুরে ডেপুটেশন দিতে যায়। সংগঠনের অভিযোগ তারা পুলিশ প্রশাসন এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ডেপুটেশন দিতে আসে মিছিলটি যখন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে গেইট পর্যন্ত পৌঁছায় তখন গেইটের ভেতরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিল।

 সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য পুলিশ গেইট লাগিয়ে দিয়েছিল। তিপরা মথার অভিযোগ এখানে পড়তে এসে জনজাতি অংশের ছাত্রছাত্রীরা বঞ্চিত। তার জন্যই এদিনকার এই ডেপুটেশন দেওয়ার কর্মসূচি। কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যেভাবে তাদেরকে আটকে দেয় সেটা কোনভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সকলের অধিকার রয়েছে ডেপুটেশন প্রদান করা। আগামী দিনে এমনটা হলে তারা আরো বড়সড়ো আন্দোলনে যেতে বাধ্য হবে। যদিও পুলিশ এবং টি.এস.আর জওয়ান পর্যাপ্ত পরিমাণে সেখানে মোতায়েন করায় এদিন পরিস্থিতির জটিল আকার ধারণ করেনি। তবে কলেজে পড়তে এসে ছাত্র রাজনীতি যেভাবে দিনের পর দিন চরম নোংরামিতে চলে যাচ্ছে এর জন্য যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষার্থী মহল। আতঙ্কের মধ্যে রয়েছে অভিভাবকরাও।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha