স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : আবারো সংবাদ শিরোনামে জিবি হাসপাতাল। একের পর এক কলঙ্ক জনক অধ্যায় রচনা করলেও হাসপাতালে উদাসীন চিকিৎসকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবার চিকিৎসকের গাফিলতিতে এক তরুণী গৃহবধূর মৃত্যুর অভিযোগ। গান্ধীগ্রাম এলাকার মন্টি ভৌমিকের শশুর বাড়ি উদয়পুরের তেপানিয়া এলাকায়। জ্বরের জন্য তাকে ভর্তি করানো হয়েছিল উদয়পুরের হাসপাতালে তারপর শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয় এই তরুণী বধূ।
উদয়পুর
থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পরিবারের লোকজনেরা নিয়ে আসে আগরতলার জিবি হাসপাতালে। আর সেখানেই তার
মৃত্যু। মৃত তরুণী বধু মন্টি ভৌমিকের স্বামী বিধু বর্মন স্ত্রীকে হারিয়ে রীতিমতো ব্যথিত কাঁদলো অঝোরে। মৃতের পরিবার অভিযোগ তুলল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে। সঠিক সময়ে কর্তব্যরত চিকিৎসক আইসিইউ তে পাঠালে রোগীকে
হয়তোবা বাঁচানো যেত।
কিন্তু কর্তব্যরত চিকিৎসক রোগীকে আইসিইউতে পাঠায়নি। রাজ্য সরকার জিবি হাসপাতালকে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ঢেলে সাজাতে চাইলেও জিবি হাসপাতাল পুরনো আমলের সেই মৃত্যুপুরী থেকে এখনো পেরিয়ে আসতে পারছে না বলে সাধারণ
মানুষের অভিযোগ। এদিন এই রোগীর মৃত্যুর
ঘটনায় তার এক পরিজন বিশ্রী
ভাষায় গালাগাল করেন কর্তব্যরত চিকিৎসককে। হয়তো এটাই তার স্বজন হারানোর বেদনার ভাষা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান