Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য কৈলাসহরে আন্দোলনে নামলো কংগ্রেস, বিদ্যুৎ পরিষেবা নিয়ে চরম উদাসীনতার অভিযোগ

কৈলাসহরে আন্দোলনে নামলো কংগ্রেস, বিদ্যুৎ পরিষেবা নিয়ে চরম উদাসীনতার অভিযোগ

কৈলাসহরে আন্দোলনে নামলো কংগ্রেস, বিদ্যুৎ পরিষেবা নিয়ে চরম উদাসীনতার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট :নিম্নমানের বিদ্যুৎ পরিষেবা, অতিরিক্ত বিদ্যুৎ মাশুলের অভিযোগ উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শুক্রবার দুপুরে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল পথ অবরোধ করা হয়। এদিন দুপুর প্রায় টা নাগাদ ঊনকোটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় সাই কম্পিউটার লিমিটেডের কার্যালয়ের সামনে এসে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

 জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা সহ দলের কয়েক হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বক্তব্য রেখে বলেন, কৈলাসহর শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় নিয়মিত দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানীয় জল সরবরাহ, ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

বিদ্যুতের বিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কংগ্রেসের অভিযোগ, বহু গ্রাহকের কাছে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসছে। বিদ্যুতের মাশুল সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে দাবি করা হয়। তাই বিক্ষোভকারীদের অন্যতম দাবি, কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা সাই কম্পিউটার লিমিটেডকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। তাঁদের দাবি, বেসরকারি সংস্থার পরিবর্তে পুনরায় রাজ্য বিদ্যুৎ নিগমের হাতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব তুলে দেওয়া হোক। বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থাপনা, দীর্ঘ লোডশেডিং এবং বিল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিভ্রাট বিল সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সহ বিক্ষোভের ঘটনাও ঘটেছে।এদিনের আন্দোলনের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিষেবা নিয়ে জমে থাকা ক্ষোভ ফের প্রকাশ্যে এল। এখন নিয়মিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিল সংক্রান্ত অভিযোগের স্বচ্ছ নিষ্পত্তি এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে কৈলাসহরের সাধারণ মানুষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha