Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে কর্মসূচির স্থান বদল করলো না কংগ্রেস

পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে কর্মসূচির স্থান বদল করলো না কংগ্রেস

পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে কর্মসূচির স্থান বদল করলো না কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : আরক্ষা প্রশাসন থেকে আগাম অনুমতি নেওয়ার পরও প্রদেশ যুব কংগ্রেসের কর্মসূচি বানচাল করার প্রয়াস পুলিশের। শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তরপ্রদেশের প্রয়াগরাজেছাত্রদের গুঞ্জন কর্মসূচিতে বক্তব্য রাখবেন। বিকেল টায় ছাত্রদের সঙ্গে সরাসরি মতবিনিময়, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা চাকুরির সমস্যা নিয়ে বক্তব্য রাখবেন তিনি। রাজ্যেও যুব কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জায়গায় এলইডি স্কিন লাগিয়ে সেই বক্তব্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে এলইডি স্কিন লাগানোর জন্য আগাম আরক্ষা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়। কিন্তু শনিবার সকালে শ্রমিকরা এলইডি স্কিন লাগানোর জন্য কাজ শুরু করলে পুলিশ এসে বাধা দান করে। পুলিশের বক্তব্য পুর নিগম থেকে তাদেরকে অনুমতি নিতে হবে। এতে ক্ষোভে ফেটে পরে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। যুব কংগ্রেসের এক কর্মী জানান ইতিপূর্বে তারা শকুন্তলা রোডে কর্মসূচি করেছে। সেই সময় পুর নিগম থেকে কোন অনুমতি নিতে হয় নি। আচমকা কেন পুর নিগম থেকে অনুমতি নিতে হবে। পরে দুপুরে নাগাদ বিধায়ক সুদীপ রায় বর্মন প্যারাডাইস চৌমুহনী এলাকায় যান দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিম থানার পুলিশ, সদর মহকুমা পুলিশ আধিকারিক, আগরতলা পৌর নিগমের আধিকারিকরা। দীর্ঘক্ষণ আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তখন বিতর্কে জড়িয়ে পড়ে মেজাজ হারিয়ে ফেললেন বিধায়ক।

 তিনি বলেন, নির্বাচন না থাকলে আগরতলা পৌর নিগম, মহকুমা শাসক থেকে কোন ধরনের অনুমতি নিতে হয় না অনুষ্ঠান করার জন্য। এখন কোন নির্বাচন আচরণবিধি লাঘু নেই। যদি নিগমের অনুমতি প্রয়োজন হয় তাহলে পুলিশ কেন আগে অনুমতি দিয়েছে। সুতরাং কর্মসূচি এই জায়গাতে হবে। চাইলে বুলডোজার আমার উপর দিয়ে চালিয়ে দিন। এভাবেই আধিকারিকদের উদ্দেশ্যে বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্যারাডাইস চৌমুহনি এলাকায় রাস্তার পাশে একটি ছোট্ট মঞ্চ করে কর্মসূচি করার উদ্যোগ নিয়েছিল কংগ্রেস। কিন্তু সেই কর্মসূচিতে বাধা দিচ্ছে নিগম। অথচ উত্তর গেট এলাকায় রাস্তা অবরোধ করে বিশ্বকাপ খেলা দেখতে পারেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গী সাথীরা। তখন মিউনিসিপালিটি অন্ধ ধৃত রাষ্ট্রের মত থাকে। তাই নিগমকে বলা হয়েছে তারা যেন শাসকদলকে কয়টা অনুমতি দিয়েছে সেই কাগজ দেখায়। কোন উত্তর নেই আধিকারিকদের মুখ থেকে। পঙ্গু হয়ে গেছে প্রশাসন। রাজনৈতিক চাপের কাছে নতজানু পুলিশ এবং প্রশাসন। তাই বলা হয়েছে গ্রেপ্তার করলে করুন। কংগ্রেস এখনই প্রোগ্রাম করবে। এভাবেই এদিন প্রশাসন বনাম কংগ্রেসের মধ্যে ঝামেলা বাদে রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha