বাড়িরাজ্যবিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা আই.জি.এম হাসপাতালে

বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা আই.জি.এম হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই :  বিনা চিকিৎসায় ছয় মাসে শিশুর মৃত্যুর অভিযোগ আইজিএম হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেন শিশুটির পিতা নিত্যানন্দ দাশ। বাড়ি আর কে নগর বনিক্য চৌমুহনী এলাকায়। শিশুটির নাম জয়দীপ দাস। বয়স ৬ মাস। গত ১১ জুলাই থেকে শিশুটি অসুস্থ ছিল। তার শ্বাসকষ্টের জন্য আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন কিছু হবে না। ওষুধ লিখে দেন। তারপর শিশুটি সুস্থ হয়ে না উঠতে পারায় সোমবার পুনরায় আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়।

তখন হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভর্তি না রেখে একটি থার্মোমিটার এবং জ্বরের ঔষধ লিখে বাড়ি ছেড়ে দেয়। কিন্তু পরিবারের লোকজন শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাইভেট চিকিৎসকের কাছে নিয়ে যায়। তারপরেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি শিশুটির। পরের দিন মঙ্গলবার আই এম হাসপাতালে শিশুটিকে নিয়ে যায় মা বাবা। তখন চিকিৎসক বলেন, অতিরিক্ত শ্বাসকষ্টের জন্য শিশুটিকে ধোঁয়া দিতে হবে। এবং তাকে ভর্তি রেখে ধোঁয়া দেওয়া শুরু করে। তারপর ধীরে ধীরে শিশুদের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। শিশুটি খাওয়া-দাওয়া এবং প্রাকৃতিক কাজ করা বন্ধ করে দেয়। চিকিৎসকের সঙ্গে কথা বললে তারা স্যালাইন লিখে দেন। এবং প্রস্রাব না করার কারণে শিশু থেকে মলম লিখে দেন চিকিৎসক।

কিন্তু শারীরিক অবস্থা আর উন্নতি হয়নি। ধীরে ধীরে শিশুটির শরীর কালো হয়ে যায়। তারপরেই বৃহস্পতিবার রাতের বেলা মৃত্যু হয় শিশুটির। পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা না করার কারণে তাদের সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেন। কান্নায় ভেঙে পড়ে অসহায় পরিবার। উল্লেখ্য, রাজ্য সরকার যেখানে দাবি করছে রাজ্যের হাসপাতালগুলির মধ্যে সব ধরনের চিকিৎসা পরিষেবা আছে সেখানে কেন চিকিৎসকদের এত গাফিলতি? বিষয়টি তদন্ত হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ বিগত দিনেও এই ধরনের বিনা চিকিৎসায় এবং ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছে আইজিএম হাসপাতাল থেকে। অথচ, রাজ্য সরকারের নির্দেশে তদন্ত প্রক্রিয়া শুরু হলেও কিছুদিন পর ফাইলবন্দি হয়ে গেছে। যাই হোক এই ঘটনার তদন্তের দাবি করছে পরিবারের লোকজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য