Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য নিগমের চোখ রাঙানো অভিযান অব্যাহত

নিগমের চোখ রাঙানো অভিযান অব্যাহত

নিগমের চোখ রাঙানো অভিযান অব্যাহত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : আগরতলা পুর নিগমের নির্বাচন দোরগোড়ায়। কিন্তু ফুটপাত দখলমুক্ত করতে নিগমের চোখ রাঙানো অভিযান অব্যাহত রয়েছে আগরতলা শহরে। শনিবার দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস পর্যন্ত অভিযান চালায় নিগমের কর্মীরা। রাস্তার পাশে রাতের বেলা ভেন্ডার রাখার কারণে একাধিক ভান্ডার তুলে নিয়ে যায়। পাশাপাশি সিটি সেন্টারের সামনে বেআইনিভাবে গড়ে তোলা অস্থায়ী ফুলের দোকান ভেঙে গুলিয়ে দেয় বুলডোজার দিয়ে। যতদূর জানা যায় বিজেপি নেতার দোকানটি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে রাস্তার ফুটপাত দখল করে রেখেছিল। শনিবার নিগমের কর্মীরা অভিযান চালিয়ে ভেঙে দেয় দোকানটি।

একই সঙ্গে একাধিক ফাস্ট ফুডের ভেন্ডার রাতের বেলা এবং দিনভর রাস্তার পাশে দাঁড়িয়ে ফুটফাট দখল করে থাকার কারণে তুলে নিয়ে যায়। কোনভাবে পথচারীদের চলাচলে যাতে সমস্যা না হয় তার জন্য এই অভিযান নিগমের। আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা যায় নিগমের কর্মীদের কাছ থেকে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট থেকে দেশের সবকটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা করা যাবে না। পথচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha