স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ আগস্ট : ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এস.আই.আর।এস.আই.আর-এর মূল উদ্দেশ্য যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা এবং ভুয়া ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। ত্রিপুরা রাজ্যে ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর থেকে এস.আই.আর-এর কাজ শুরু হবে। লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৩০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের।
এই
এস আই আর নিয়ে
নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, কোনভাবেই যেন নবীন এবং প্রবীনদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। কারণ
তাদের নাম ভোটার তালিকায় না থাকলে তারা
ভোটদান থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, দেশের যে কয়েকটি রাজ্যে
ইতিমধ্যে এসআইআর হয়েছে সেই সমস্ত রাজ্যে দেখা গেছে সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা প্রয়াস হয়েছে। এমনকি, যে সমস্ত শ্রমিকরা
কেন্দ্র সরকারের শ্রম বিরোধী নীতির বিরুদ্ধে ভূমিকা নিচ্ছে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাই যারা এসআইআর -এর কাজ করবে
তাদের উদ্দেশ্যে বক্তব্য, তারা যেন চোখ, কান সবচেয়ে বেশি খোলা রাখেন। এছাড়া নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে সমস্ত ভোটারদের নাম যেন তালিকায় থাকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান