Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য ডিজি-র মৃত্যুর সুষ্ঠু তদন্তের জন্য ফের সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

ডিজি-র মৃত্যুর সুষ্ঠু তদন্তের জন্য ফের সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

ডিজি-র মৃত্যুর সুষ্ঠু তদন্তের জন্য ফের সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ আগস্ট: বৃহস্পতিবার ত্রিপুরা ক্ষৌরকর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়সি আই টি ইউ -এর কার্যালয়ে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ আরো অনেকেই। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য পুলিশের মহা নির্দেশকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন। একই সঙ্গে তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

তাই সত্য উদঘাটনের স্বার্থে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনায় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, ঘটনার সমস্ত দিক নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরা উচিত।

তবেই মানুষের আস্থা ফিরবে এবং যাবতীয় জল্পনার অবসান ঘটবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা সরকারের অন্যতম দায়িত্ব। তাই এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha