Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য উচ্চশিক্ষা ক্ষেত্রে আরো উন্নয়ন করতে আন্তরিক সরকার : উচ্চ শিক্ষা মন্ত্রী

উচ্চশিক্ষা ক্ষেত্রে আরো উন্নয়ন করতে আন্তরিক সরকার : উচ্চ শিক্ষা মন্ত্রী

উচ্চশিক্ষা ক্ষেত্রে আরো উন্নয়ন করতে আন্তরিক সরকার : উচ্চ শিক্ষা মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ আগস্ট:বৃহস্পতিবার এমবিবি বিশ্ববিদ্যালয়ের গোমতী হলে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে মত বিনিময় করেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ। তিনি জানান, এইদিন এমবিবি বিশ্ব বিদ্যালয়, এমবিবি কলেজ, বিবিএম কলেজ ও আইন মহা বিদ্যালয়ের আধিকারিকদের নিয়ে এইদিন সভা করা হয়েছে। প্রতিটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে যেন মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা যায় সেই চেষ্টা চলছে।

 ছাত্র-ছাত্রীদের মূল্য বোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা করা হচ্ছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করতে হলে শুধুমাত্র দপ্তরের একের পক্ষে সম্ভব নয়। সকলের সক্রিয় সহযোগিতায় একটি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করা সম্ভব। তাই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পর্যায়ক্রমে পর্যালোচনা বৈঠক করা হচ্ছে। সেই বৈঠকে স্থানীয় প্রতিনিধিদেরও রাখা হচ্ছে। কারন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট সমস্যা গুলি স্থানীয় ভাবে দ্রুত সমাধান করা সম্ভব। মন্ত্রী আরো বলেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। আরো কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha