Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য সি.ই.ও -র দারস্থ আই.পি.এফ.টি

সি.ই.ও -র দারস্থ আই.পি.এফ.টি

সি.ই.ও -র দারস্থ আই.পি.এফ.টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ আগস্ট:এস আই আর নিয়ে সি.ই.ও -র দারস্থ আই.পি.এফ.টি। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের সি.ই.ও-র নিকট ডেপুটেশন প্রদান করল আই.পি.এফ.টি। এদিন আইপিএফটি-র পক্ষ থেকে চার জনের প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নির্বাচন কমিশনের সিইও-র নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের সাধারন সম্পাদক স্বপন দেববর্মা।

তিনি জানান রাজ্যেও এসআইআর-এর কাজ শুরু হয়েছে। এসআইআর নিয়ে তাদের কিছু প্রস্তাব রয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য তারা জাতীয় নির্বাচন কমিশনকে সময় চেয়ে চিঠি দিয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছে তারা যেন রাজ্য নির্বাচন কমিশনের সাথে কথা বলে। তাই এইদিন তারা রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র নিকট ডেপুটেশন প্রদান করেছেন। পাশাপাশি তিনি তাদের দলের প্রস্তাব গুলিও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha