Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য এ.জি.এম.সি-র ঘটনা নিয়ে দুই আইনজীবীর ডেপুটেশন

এ.জি.এম.সি-র ঘটনা নিয়ে দুই আইনজীবীর ডেপুটেশন

এ.জি.এম.সি-র ঘটনা নিয়ে দুই আইনজীবীর ডেপুটেশন

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ আগস্ট:এ.জি.এম.সি-র ছাত্রী হোস্টেলের ঘটনা নিয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করলেন দুই আইনজীবি। বৃহস্পতিবার আইনজীবী দেবজিৎ গোপ ও আইনজীবী উত্তরা সিনহা মানবাধিকার কমিশনের অফিসে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের হাতে অভিযোগ পত্র তুলে দেন।

আইনজীবী দেবজিৎ গোপ জানান ৩০ জুলাই এজিএমসি-র ছাত্রী হোস্টেলে এক চোর ঢুকে পড়ে। এবং এক পিজি ছাত্রীর মোবাইল চুরি করে নিয়ে যায়। এই নিয়ে এনসিসি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অথচ এখনো পর্যন্ত অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করা হয় নি। তাই মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন সহসাই এই ঘটনার তদন্ত শুরু করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha