Tuesday, February 17, 2026
বাড়িখেলাফুটবলের মত অন্য কোন খেলা আর হতেই পারে না ত্রিপুরা মুখ্যমন্ত্রী।

ফুটবলের মত অন্য কোন খেলা আর হতেই পারে না ত্রিপুরা মুখ্যমন্ত্রী।

স্যন্দন ডিজিটাল ১৭ ফেব্রুয়ারি :- ফুটবল খেলার মধ্য দিয়ে পরিচিতি লাভ করা যায়। এই খেলার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে আনন্দ উপভোগ করা যায়। মঙ্গলবার কৈলাসহরে পদ্মজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সূচনা করতে এসে এমনই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

দীর্ঘ ১০ বছর পর ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হল উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট পদ্মজং ফুটবলের আসর। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গের তিনটি দল এই আসরে অংশগ্রহণ করেছিল। আসর শুরু হয়েছিল ৩১ জানুয়ারি থেকে। মঙ্গলবার চরম উত্তেজনা পূর্ণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই আসরের পরিসমাপ্তি ঘটলো। ফাইনালে মুখোমুখি হয়েছিল মনিপুরের দুটি দল। টাউ ফুটবল ক্লাব এবং রায়ঙদাই ফুটবল ক্লাবের এই জমজমাট ফাইনাল ম্যাচ নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত ছিল। পরে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে টাও ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ দখল করে রায়ঙদাই ফুটবল ক্লাব। ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ফুটবল খেলার মত আর অন্য খেলা হতে পারে না। ফুটবল খেলার মধ্য দিয়ে নিজেদের পরিচিতি লাভ করা যায়। ফুটবল খেলার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে আনন্দ উপভোগ করা যায়।

এদিকে রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন ১০ বছর পর পদ্মজং ফুটবলের আসর অনুষ্ঠিত হলো। মন্ত্রী বলেন খেলাধুলাকে পিছিয়ে রেখে সমগ্র রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয় ফলের রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া।

কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে এদিন জমজমাট ফুটবলের ফাইনাল কে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনায় মেতে ওঠে ফুটবল ভক্তরা। মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সহ কৈলাশহর ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। চ্যাম্পিয়ন দলের হাতে প্রাইজমানি সহ সুদৃশ্য ট্রফি তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর রানার্স দলকে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী। এই ম্যাচটি পরিচালনা করেন রাজ্যের বর্ষিয়ান রেফারি শিবজ্যোতি চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য