স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়ায় বিদ্যুৎতের সংস্পর্শে এসে মৃত্যু এক ব্যক্তির। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়ায় বিদ্যুৎ -এর সংস্পর্শে এসে লক্ষন ত্রিপুরা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত পরিবারের লোকজনের অভিযোগ এলাকার যাতায়তের রাস্তা সঠিক না থাকার কারনে লক্ষন ত্রিপুরার মৃত্যু হয়। উনার পরিবারের লোকজন জানান এই এলাকায় ৫ পরিবারের ২০ জন ভোটার। ভোট আসলে এলাকায় নেতৃত্বস্থানের লোকজনদের দেখা যায় ।
অন্য সময় কাউকে দেখা যায় না। এলাকায় গাড়ী প্রবেশ করে না। বর্ষাকালে জমি দিয়ে যাতায়তে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। লক্ষন ত্রিপুরা বিদ্যুৎতের সংস্পর্শে আসারপর অনেকগুলি গাড়ীকে ফোন করা হয়। সময় মতো গাড়ী না আসাতে ফোন করা হয় শান্তির বাজার দমকল কর্মীদের। পরিবারের লোকজনের অভিযোগ ফোন করার দীর্ঘ ৩০ মিনিট পর দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আজকের দিনে দমকল কর্মীরা সঠিকসময় ঘটনাস্থলে পৌঁছালে বা রাস্তা সঠিকভাবে থাকলে লক্ষন ত্রিপুরার মৃত্যু হতো না। সঠিক সময় চিকিৎসা পরিষেবা প্রদান করলে লক্ষন ত্রিপুরা প্রানে বেঁচে যেতো বলে জানান পরিবারের লোকজনেরা। পরিবারের লোকজনের অভিযোগ এই রাস্তা ঠিক করার জন্য স্থানীয় নেতৃত্ব, প্রধান, মেম্বারদের জানিয়েও কাজের কাজ কিছুই হয় নি। রাস্তা খারাপ হবার কারনে তিন সন্তান তাদের পিতাকে হারিয়েছে। এক গৃহবধূ উনার স্বামীকে হারিয়েছন। এখন দেখার বিষয় লক্ষন ত্রিপুরার মৃত্যুর পর গ্রামের নেতৃত্বদের কোনো প্রকার অনুশোচনা হয় কিনা। মঙ্গলবার শান্তির বাজার জেলহাসপাতাল থেকে লক্ষন ত্রিপুরার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।

