বাড়িরাজ্যস্মার্ট মিটারের প্রতিবাদে সি পি আই এম এল -এর ধর্না

স্মার্ট মিটারের প্রতিবাদে সি পি আই এম এল -এর ধর্না

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : স্মার্ট মিটার নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। গত দু’মাসে স্মার্ট মিটারের প্রতিবাদের সফলতা কুড়াতে না পারলে আন্দোলন থেকে সরকারকে ক্রমশ হুশিয়ারি দিয়ে চলেছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার স্মার্ট মিটার ও এস.আই.আর বাতিলের দাবিতে গণঅবস্থান করল সিপিআইএমএল। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত এই গণঅবস্থান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্যরা।

পার্থ কর্মকার জানান মূলত চারটি বিষয় নিয়ে এইদিন তিন ঘণ্টার গণ অবস্থান সংগঠিত করা হয়েছে। প্রথম দাবি হল এসআইআর বাতিল করা। এসআইআর-এর মাধ্যমে দেশের প্রজা তদন্তের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। এই নিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছে। মহারাষ্ট্রের ন্যায় বিহারে ভোট ডাকাতি করা হচ্ছে। বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত বেসরকারি স্বার্থে স্মার্ট মিটার নিয়ে আসা হয়েছে। গ্রাহকদের অধিকার কেরে নেওয়া হচ্ছে। তাই স্মার্ট মিটার বাতিল করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য