Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য চিত্র প্রদর্শনীর আয়োজন

চিত্র প্রদর্শনীর আয়োজন

চিত্র প্রদর্শনীর আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : ১৯ শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস। সারা বিশ্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিক ভবন হলঘরে তিন দিনব্যাপী আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে হয় এই চিত্র প্রদর্শনী। এই দিনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন ও পরিবহন দপ্তরের  মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে এই চিত্র প্রদর্শনের অত্যন্ত প্রশংসা করেন। এবং এ আকর্ষণীয় চিত্র নিয়ে তিনি উৎসাহিত করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান