স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর :
ভোটের মুখে রাস্তার বেহাল দশা নিয়ে সড়ক হল জনতা। অভিযোগ ভোট আসলেই নেতাদের আনাগোনা বাড়ে, প্রতিশ্রুতির ফুলঝুরি। কিন্তু ভোট শেষ হইলেই সব ভুলে যায় নেতারা। এমনই ক্ষোভ ঝরে পড়লো সোনামুড়া নগর পঞ্চায়েতের প্রাক্তন ৬ নং ওয়ার্ড এলাকার জনগণের মুখ থেকে। এলাকাবাসীর অভিযোগ, সোনামুড়া ফায়ার সার্ভিস সংলগ্ন ৬ নং ওয়ার্ডের সড়কের অবস্থা এখন একেবারে বেহাল।
রাস্তায় কাদা মাটির জন্য বেহাল অবস্থা। বৃষ্টি হলেই জল জমে বেহাল হয়ে যায়। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ, সবার যাতায়াতে চরম দুর্ভোগ। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন ঝুটন রায়। তিনি এখন সোনামুড়ার চেয়ারম্যান পদপ্রার্থী। বর্তমানে তিনি ৭ নং ওয়ার্ডের প্রার্থী। কিন্তু যে ওয়ার্ডের কাউন্সিলর তিনি ছিলেন, সেই ওয়ার্ডের রাস্তারই যদি এই দশা হয়, তাহলে চেয়ারম্যান হলে কি হবে? প্রশ্ন তুলছেন এলাকাবাসী। ভোটের মুখে এই রাস্তার বেহাল দশা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, প্রতিশ্রুতি নয়, আগে রাস্তা ঠিক করুক নেতারা। কারণ দশ বছর ধরে রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে চলাচলের অযোগ্য। নজরদারি নেই জনপ্রতিনিধিদের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান