Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য রক্তদান শিবিরের আয়োজন

রক্তদান শিবিরের আয়োজন

রক্তদান শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ে হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডঃ বিশাল কুমার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বক্তব্য রেখে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদানে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। সে অনুযায়ী রাজ্যে রক্তদানে মানুষের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে এগিয়ে এসেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন।  প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি এভাবে রক্তদান শিবিরের মতো সামাজিক দায়িত্বে এগিয়ে আসায় ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত সভাধিপতি। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান