বাড়িরাজ্যএস আই আর -এর মাধ্যমে ভোট হরণ করার ষড়যন্ত্র করছে বিজেপি :...

এস আই আর -এর মাধ্যমে ভোট হরণ করার ষড়যন্ত্র করছে বিজেপি : মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : বিজেপি -র বগলদাবা হয়েছে নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার অগণতান্ত্রিক, অন্যায় ভাবে ষড়যন্ত্র করে হরণ করার চেষ্টা করছে। কিন্তু যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন ভারতবর্ষের মানুষ এটা প্রতিবাদ করবে।

ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে এই কথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে একটা ঝড় সৃষ্টি হয়েছে। এটা শক্তির লক্ষণ নয়, দুর্বলতার পরিচয় দিচ্ছে দেশের নির্বাচন কমিশন। জনগণ থেকে বিজেপি-র বিচ্ছিন্নতা দিন দিন বাড়ছে। জনগণ ভোট দিতে পারলে ভোট বিজেপি-র বিরুদ্ধে যাবে। এই ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে বাছাই করে নাম বাতিল করার চেষ্টা করছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু এবং দলিত অংশের মানুষকে বাছাই করছে এই তালিকায়। দেশের সুপ্রিম কোর্টের প্রশংসনীয় ভূমিকা নিয়ে তিনি বলেন, ইতিমধ্যে লক্ষ্য করা গেছে দেশের শীর্ষ আদালতের দুই সদস্যের বেঞ্চের গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে বিহারে যে ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে তাদের নাম এবং পুরনো তালিকার নম্বর শীর্ষ আদালতকে দিতে হবে।

 একই সাথে তারা কোন বিধানসভা এলাকার ভোটার এবং কেন তালিকা থেকে বাদ পড়লো সে বিষয়ে অবগত করতে হবে আদালতকে। আগামী দিন ভারতবর্ষের মানুষ এমন সিদ্ধান্তকে প্রতিরোধ করবে বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সুপ্রিম কোর্টের নির্দেশের প্রশংসা করে বলেন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন বিহারে নির্বাচনে দু মাস আগে ভোটার তালিকা নিবিড় সংশোধনী আনার পেছনে যে অভিসন্ধি রয়েছে সেটা মনোভাবের মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মৃত ভোটার বলে যাদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা এখন দিল্লিগামী হয়েছেন। তাই সিপিআইএম দেশের শীর্ষ আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষা করবে বলে জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য