Saturday, October 24, 2026
বাড়ি রাজ্য দুই সাংবাদিক খুন থেকে শুরু করে বিভিন্ন খুনের ঘটনার ফাইল গায়েব করে গেছে পূর্বতন সরকার : মুখ্যমন্ত্রী

দুই সাংবাদিক খুন থেকে শুরু করে বিভিন্ন খুনের ঘটনার ফাইল গায়েব করে গেছে পূর্বতন সরকার : মুখ্যমন্ত্রী

দুই সাংবাদিক খুন থেকে শুরু করে বিভিন্ন খুনের ঘটনার ফাইল গায়েব করে গেছে পূর্বতন সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর : বিশালগড় পুর পরিষদের নতুন পাকা ভবনের উদ্বোধন হয় শনিবার। এদিন দুপুরে বিশালগড় অফিস টিলা স্থিত নতুন টাউন হলে বিশালগড় পৌর পরিষদের নতুন পাকা ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ১৯৯৭-৯৮ সালে সিপিআইএম পেছনে দরজা দিয়ে ক্ষমতা এসেছিল। মানুষ তাদের পছন্দ করে না।

 এখন তারা আবারও পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। মানুষের মৌলিক সমস্যা নিয়ে বর্তমান সরকার চিন্তিত হলেও বিরোধীরা চিন্তিত কিভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা যায় এবং মন্ত্রিসভার গঠন করা যায়। তাদের সময় এস.ডি.এম এবং দুইজন সাংবাদিক সহ বহু মানুষ খুন হয়েছে।‌ বর্তমান সরকার এগুলি তদন্ত করতে চাইছে তখন দেখা যায় ফাইল গায়েব করে গেছে তারা। আর এই বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে উগ্রপন্থী সৃষ্টি হয়েছে। এগুলো রাজ্যের মানুষ জানে। এগুলির তদন্ত করতে সিবিআই কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, শিল্প উন্নয়ন চেয়ারম্যান নবাদল বনিক সহ মহকুমা শাসক বিঙ্কি সাহা এবং পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্যরা। উল্লেখ্য এদিন অনুষ্ঠানে এসি এবং বিদ্যুতিক আলোর ব্যবস্থা নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha