বাড়িরাজ্যস্বাধীনতা দিবস পালন করে বাড়ি ফেরার সময় আহত ছাত্রী

স্বাধীনতা দিবস পালন করে বাড়ি ফেরার সময় আহত ছাত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস পালন করে বাড়ি ফেরার সময় গাড়ির ধাক্কায় আহত চতুর্থ শ্রেণীর ছাত্রী। জানা যায়, শুক্রবার সকালে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করে বাড়ি ফেরার পথে স্কুলের সামনেই আগরতলা – উদয়পুর সড়কে গাড়ির ধাক্কায় আহত চতুর্থ শ্রেণি পড়ুয়ার ছাত্রী।

 আহত ছাত্রীকে দ্রুত পুলিশের গাড়ি করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। দুর্ঘটনায় ছাত্রী সুস্মিতা নমঃ-র মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়। খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে আহত ছাত্রীর পরিবারের সদস্যরা। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার পর আহত ছাত্রীকে আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য