স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪
অক্টোবর : প্যারালাইসিসে
আক্রান্ত
দশম
শ্রেণীর
ছাত্র।
জিবি
হাসপাতালে
চিকিৎসা
পরিষেবা
নেই।
ছেলের
সঠিক
চিকিৎসার
জন্য
মুখ্যমন্ত্রীর
উদ্দেশ্যে
আবেদন
অসহায়
মা-বাবার।
আক্রান্ত
রোগী
গন্ডাছড়ার
হরিপুর
১২
কার্ড
এলাকার
রাজ
কুমার
সরকারের
ছেলে
অন্তর
সরকার।
জানা
যায়,
গন্ডাছড়ার
হরিপুর
১২
কার্ড
এলাকার
বাসিন্দা
রাজকুমার
সরকারের
১৭
বছর
বয়সী
একমাত্র
ছেলে
অন্তর
সরকার
প্যারালাইসিসে
আক্রান্ত
হয়ে
বর্তমানে
শয্যাশায়ী।
গন্ডাছড়া
দ্বাদশ
শ্রেণি
বিদ্যালয়ের
দশম
শ্রেণির
ছাত্র
অন্তরের
এ
বছর
মাধ্যমিক
পরীক্ষা
দেওয়ার
কথা
থাকলেও
অসুস্থতার
কারণে
তা
সম্ভব
হয়নি।পরিবার
সূত্রে
জানা
যায়,
পাঁচ
বছর
বয়স
থেকেই
অন্তরের
ঘাড়
ডান
দিকে
হেলে
থাকার
সমস্যা
দেখা
দেয়।
দীর্ঘ
১২
বছর
গন্ডাছড়া,
আগরতলা
ও
শিলচরে
চিকিৎসার
পর
২০২৬
সালের
জানুয়ারিতে
জিবি
হাসপাতালে
তার
অস্ত্রোপচার
হয়।
অস্ত্রোপচারের
পর
এক
মাস
ভালো
থাকলেও
পরবর্তী
সময়
ধীরে
ধীরে
তার
পুরো
শরীর
প্যারালাইসিসে
আক্রান্ত
হয়।
পরবর্তীতে
চিকিৎসক
রেড্ডি
সঙ্গে
দেখা
করলে
দিল্লি
বা
চেন্নাই
নিয়ে
গিয়ে
চিকিৎসা
করানোর
পরামর্শ
দেওয়া
হয়।
কিন্তু
বিপিএল
ভুক্ত
রাজমিস্ত্রি
শ্রমিক
রাজকুমার
সরকারের
পক্ষে
ছেলেকে
বাইরে
নিয়ে
চিকিৎসা
করানো
অসম্ভব।
ছেলের
চিকিৎসায়
পরিবারের
যা
সম্বল
ছিল,
সবই
শেষ
হয়ে
গিয়েছে।
প্রতিবেশীরা
সহযোগিতা
করে
৬০
হাজার
টাকা
দিলেও
তাতে
বিশেষ
লাভ
হয়নি।
এখন
অসহায়
মা-বাবার
একমাত্র
ভরসা
মুখ্যমন্ত্রী।
অস্ত্রোপচারের
সময়
যেভাবে
তিনি
সহযোগিতার
হাত
বাড়িয়ে
দিয়েছিলেন,
এবারও
ছেলের
চিকিৎসার
জন্য
দিল্লি
বা
চেন্নাই
নিয়ে
যাওয়ার
ব্যবস্থা
করে
দেবেন
বলে
আশাবাদী
তারা।অন্তরের
শারীরিক
অবস্থার
অবনতি
দেখে
কান্নায়
ভেঙে
পড়ছেন
মা-বাবা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান