স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ আগস্ট : ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। ঘটনা আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া দিলীপ পল্লী এলাকায়। অভিযোগ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ওই এলাকার সৌরভ বর্মন ওরফে প্রকাশ নামে এক যুবক এলাকার ১১ বছরের এক লাবালিকা মেয়েকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে একটি ঘরে ধর্ষণ করে।
পরে নাবালিকা মেয়েটি এই ঘটনাটি তার মা-বাবা ও ঠাকুরমাকে জানালে তারা অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন ওরফে প্রকাশের বিরুদ্ধে রাতের বেলাই আমতলী থানায় লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করেন নাবালিকার ঠাকুরমা। আমতলী থানার পুলিশ এই অভিযোগ গ্রহণ করেই বুধবার দুপুরে ঘটনাস্থলে ফরেন্সিক টিমকে নিয়ে পর্যবেক্ষণ করে এবং সেদিন অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন ওরফে প্রকাশকে গ্রেফতার করে। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ পক্সো আইনে একটি মামলা নথিভুক্ত করে। আমতলী থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্যাতিতা নাবালিকা মেয়েটিকে শারীরিক পরীক্ষা করা হয় হাসপাতালে নিয়ে গিয়ে।
মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুস্মিতার দেবনাথ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে ধৃত সৌরভ বর্মনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে অভিযুক্ত সৌরভ বর্মনের কঠোর শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে। এলাকাবাসীদের দাবি অভিযুক্ত সৌরভ বর্মনকে এমন শাস্তি প্রদান করা হোক, যাতে করে আগামী দিনে এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে কেউ সাহস না পায়। এই বিষয়ে মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

