Thursday, February 5, 2026
বাড়িরাজ্যজিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

 স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ আগস্ট : ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি। প্রতিদিন হাসপাতাল থেকে অদ্ভুত অভিযোগ উঠে আসছে। এবার হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন স্যন্দন পত্রিকার সাংবাদিক ভূপাল চক্রবর্তী। ঘটনাটি ঘটে জিবি হাসপাতালের অভ্যন্তরে থাকা রোগী কল্যাণ সমিতির ওষুধের দোকানে। সরকারি জায়গায় স্থাপিত এই ঔষধের দোকান থেকে যেন রোগীরা বাজার মূল্যের তুলনায় কম মূল্যে ঔষুধ পান, সেই উদ্দেশ্যে খোলা হয়েছিল এই ঔষধ দোকানটি। অভিযোগ বৃহস্পতিবার এক ক্রেতা ঐ দোকান থেকে ওষুধ ক্রয় করতে গেলে দোকানের এক কর্মী ঐ ক্রেতার সাথে দুর্ব্যবহার করে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ভুপাল চক্রবর্তী ঘটনাটি প্রত্যক্ষ করে মোবাইলের ক্যামেরার মাধ্যমে ভিডিও করছিলেন। সেই সময় ঔষধ দোকানে থাকা এক ব্যক্তি সাংবাদিক ভুপাল চক্রবর্তীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তী সময় অভিযুক্ত ব্যক্তির নিকট পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম জানাতে অস্বীকার করেন। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ ক্রেতারা গোটা ঘটনা প্রত্যক্ষ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার তুলে ধরেন। ঘটনার পর সাংবাদিক ভুপাল চক্রবর্তী এনসিসি থানায় মামলা দায়ের করেন।

 দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম তাপস পাল। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার কনক চৌধুরী। ডাক্তার কনক চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ভুল বুঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা একেবারেই আশা করা যায় না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। জিবি হাসপাতালের মতো একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক। স্বাভাবিক ভাবেই রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা দিয়ে ফের একবার প্রশ্ন দেখা দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য