স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ আগস্ট :ফেয়ার প্রাইস শপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটি ও ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি এক সাথে মিলে যায়। বৃহস্পতিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির অফিস ঘরে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সভাপতি তথা ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ চন্দ জানান ফেয়ার প্রাইস শপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটি ও ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি এখন থেকে এক সাথে কাজ করবে।
রাজ্যের খাদ্য মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জনগণকে সঠিক পরিষেবা প্রদান করার লক্ষ্যে এইদিন দুইটি সংগঠন একত্রিত ভাবে কাজ করার অঙ্গীকার বদ্ধ হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি পূবর্তন সরকারের আমলে আধিকারিকদের নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন সেটা স্পষ্ট করলেন। তাদের কারণে সরকার চাইলেও উন্নয়নের শিখড়ে পৌঁছাতে পারছে না সেটাই বুঝাতে চেয়েছেন। তিনি বলেন, রাজ্যে সরকার পরিবর্তনের পর অঙ্গনওয়াড়ি সেন্টার, আগরতলা পুর নিগমের শ্রমিক সহ সকলের মজুরি বৃদ্ধি হয়েছে। বর্তমান সরকার প্রতিনিয়তই জনগণের স্বার্থে কাজ করে।
রেশন ডিলারদের কথাও চিন্তা করে কাজ করছে। আগামী দিন যদি কোন কিছু হয় তাহলে সেটা সরকারের সাথে কথা বলে মিটিয়ে নেওয়া হবে। কিন্তু সকালের একটা জিনিস মনে রাখতে হবে, সরকার পরিবর্তন হয়েছে। পূবর্তন সরকারের সময় যেসব আধিকারিক ছিল তারাই এখনো আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং খাদ্য মন্ত্রীর প্রচেষ্টা থাকলেও অনেক সময় কোথাও ফাইলে চালাচালি করতে গিয়ে দেরি হওয়ার ফলে অনেক সময় কষ্ট হয়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় সজাগ দৃষ্টিতে থাকেন।

