স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট : ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বার্ষিকীতে আন্দোলন গড়ে তুলেছে বামেরা। বুধবার সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যৌথভাবে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে দাবি করে লুটেরা বহুজাতিক কর্পোরেশন ভারত ছাড়ো- কর্পোরেট কৃষি ছাড়ো। মিছিলে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চার রাজ্য নেতৃত্ব পবিত্র কর, শংকর প্রসাদ দত্ত, ভানু লাল সাহা সহ অন্যান্যরা।
উপস্থিত নেতৃত্ব পবিত্র কর জানান, ভারত সরকার ব্রিটেনের সাথে কৃষি পণ্য নিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। এভাবে কৃষির বাজারকে বিদেশি পুঁজি পতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানান। এর প্রভাব পড়বে ফল ও বিভিন্ন সবজির উপর। ফলে কৃষি ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই কৃষক ও শ্রমিকরা যৌথভাবে রাস্তায় নেমেছে বলে জানান তিনি।

