স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট :আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠার পর ট্রেনের শৌচালয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। দ্রুত ওনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় বিশ্ববন্ধু সেন সেরিব্রাল ব্রেইন স্ট্রোক করেছেন।
আই.এল.এস হাসপাতালে জরুরী ভিত্তিতে বিশ্ববন্ধু সেনের মস্তিস্কে অস্ত্রপচার করা হয়। কারন ওনার মস্তিস্কে রক্ত ক্ষরণ হয়। মস্তিস্কে অস্ত্র পচারের পর বিশ্ববন্ধু সেনকে আইসিইউ-তে ৭২ ঘটনা পর্যবেক্ষণে রাখা হয়। রবিবার দিল্লির এইমস থেকে বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ও নিউরো সার্জন এসে আইএলএস হাসপাতালে বিশ্ববন্ধু সেনকে দেখেন। এবং তাদের পরামর্শ প্রদান করেন। রবিবারই বিশ্ববন্ধু সেনের পরিবারের লোকজন ওনাকে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই মতো সকল ধরনের ব্যবস্থা করা হয়।
সোমবার বিশ্ববন্ধু সেনকে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়। বিশ্ববন্ধু সেনের ছেলে জানান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের। নতুন করে মস্তিস্কে কোন রক্ত ক্ষরণ হয় নি। তারপরও উন্নত চিকিৎসার জন্য আই.এল.এস হাসপাতাল থেকে বিশ্ববন্ধু সেনকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও জানান নিজের বাবার চিকিৎসা কোথায় করবেন এইটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এই নিয়ে রাজনীতি না করলে ভালো। তিনি চান না অসুস্থ ব্যক্তিকে নিয়ে কেউ রাজনীতি করুক। সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে বিশ্ববন্ধু সেনকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়। এইদিন বিশ্ববন্ধু সেনকে এক নজর দেখার জন্য আইএলএস হাসপাতালে ভিড় জমায় অসংখ্য মানুষ।

