Saturday, February 7, 2026
বাড়িরাজ্যএস.এফ.আই ডুকলি বিভাগীয় কমিটির ডেপুটেশন

এস.এফ.আই ডুকলি বিভাগীয় কমিটির ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : গত কয়েকদিন ধরে রাম ঠাকুর মহাবিদ্যালয় সহ বেশ কয়েকটি কলেজের মধ্যে ভর্তি প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ উত্থাপন করছে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহল। এমনকি রাম ঠাকুর মহাবিদ্যালয় বহিরাগতদের নেতৃত্বে গুন্ডামীর ঘটনা সামনে এসেছে। কলেজ থেকে বহিষ্কার হয়েছেন ১০ জন ছাত্র। এরই মধ্যে শুক্রবার শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল এস.এফ.আই ডুকলি বিভাগীয় কমিটি।

শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে শিক্ষা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা সহ ৪ দফা দাবিকে সামনে রেখে এই ডেপুটেশান প্রদান করা হয়। এইদিন এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদানের পর প্রতিনিধি দলের এক সদস্য জানান রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ভর্তি সংক্রান্ত কারনে ছাত্র-ছাত্রীদের নাজেহাল হতে যাচ্ছে। ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দ মতো বিষয় নিয়ে পড়ার সুযোগ পাচ্ছে না। তাই এইদিন ৪ দফা দাবিকে সামনে রেখে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য