স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। শুক্রবার রবীন্দ্র নাথ ঠাকুরের ৮৪ তম প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে উমাকান্ত এলামনি উমাকান্ত একাডেমির সামনে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উমাকান্ত এলামনির সদস্য সদস্যাদের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে। উমাকান্ত এলামনির এক সদস্য জানান ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ১৯৪১ সালের এই দিনে প্রয়াত হন রবীন্দ্র নাথ ঠাকুর। প্রতি বছর ২২ শ্রাবণ উমাকান্ত এলামনির উদ্যোগে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

