Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য নাবালিকা সহ ভিন ধর্মের যুবক আটক

নাবালিকা সহ ভিন ধর্মের যুবক আটক

নাবালিকা সহ ভিন ধর্মের যুবক আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ আগস্ট :নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ভিন ধর্মী যুবকের বিরুদ্ধে। আগরতলা রেল স্টেশনে আটক নাবালিকা সহ ভিন ধর্মী যুবক। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা নাবালিকা সহ ভিন ধর্মের যুবককে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয়।

 বৃহস্পতিবার নাবালিকার মা পূর্ব আগরতলা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি জানান বুধবার দুপুর ২ টায় ওনার মেয়ে গৃহ শিক্ষকের বাড়িতে গিয়েছিল। সাড়ে ৪ টা নাগাদ ওনার মেয়ে বাড়িতে ফিরে আসার কথা। কিন্তু ওনার মেয়ে বাড়িতে আসার সময় অভিযুক্ত যুবক ওনার মেয়েকে তুলে নিয়ে যায়। তাই তিনি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha