স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ আগস্ট : বিশ্রামগঞ্জ এলাকায় পরিবহন শ্রমিকদের উপর গুন্ডামি এবং চাকমা ঘাট এলাকায় গাড়ি চালককে উদ্ধারে ব্যর্থ হওয়ার ঘটনা নিয়ে সরকারকে দোষলেন বামেরা। আগরতলা শহরের মিছিল করে ব্যর্থতার খেসারত দেওয়ার জন্য দাবি জানায় বৃহস্পতিবার। এইদিন সি আই টি ইউ সদর দপ্তর থেকে সিআইটিইউ, এ আই আর টি এফ, টি এম এস ইউ ও টি এ আর ডাব্লিউ ইউ একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে।
পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে রাজস্ব বিভাগের ডেপুটেশন প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। উপস্থিত ছিলেন, সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত ৫ আগস্ট রাতের বেলা চাকমা ঘাটে এক লরি চালক দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর গাড়ির কেবিন ওনার নিম্নাংশে চেপে যায়। দীর্ঘ সাড়ে সাত ঘন্টা লড়াই করে জীবন যুদ্ধে হেরে যান লরিচালক। ঘন্টার পর ঘন্টা প্রত্যক্ষ করেছে প্রশাসন। উদ্ধার করতে পারেনি দুর্যোগ মোকাবিলার টিম এবং দমকল কর্মীরা। তাদের গাফিলতিতে মৃত্যু হয়েছে তার। সম্পূর্ণভাবে ব্যর্থ দুর্যোগ মোকাবিলার টিম এবং দমকল কর্মীরা। এটা প্রশাসনের অন্যতম ব্যর্থতা। সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে এমন ঘটনা সংঘটিত হয়েছে। অথচ জনগণের পয়সায় সরকার দুর্যোগ মোকাবিলার টিম নিয়ে বিজ্ঞাপন এবং মহড়া করে চলেছে। কিন্তু দেখা গেছে দুর্ঘটনার পর একজন লরির চালককে উদ্ধার করতে পারল না প্রশাসন। ফলে প্রশ্ন ওঠে রাজ্যে একটা দায়িত্বশীল সরকার আছে কিনা ?
ত্রিপুরায় যদি আগামী দিন কোন ধরনের বড়সড়ো ঘটনা ঘটে তাহলে কিভাবে মানুষকে রক্ষা করবে মানুষকে ? তারা আবার মানুষকে পেটানোর জন্য ও রাজ্যে গণআন্দোলন দমানোর জন্য ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং অকালে প্রশাসনিক গাফিলতির জন্য মৃত্যু হওয়া লরি চালকের পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। আগামী দিন যাতে এমন ঘটনা সংঘটিত না হয়। পাশাপাশি বিশ্রামগঞ্জ মহিলা যাত্রী শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ব্যাপক হামলা হজ্জ্বতির ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্রামগঞ্জ থানার নাকের ডগায় সেদিন যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে পুলিশ কোন ভূমিকা গ্রহণ করেনি। গাড়ি চালক এবং সহ চালককে বেয়াদব মারধর করেছে দুর্বৃত্তরা। একের পর এক এমন ঘটনা রাজ্যের সংঘটিত হচ্ছে। কোন ব্যবস্থা নিতে সক্ষম হচ্ছে না। রাজ্যের শ্রমিকরা পুরোপুরিভাবে নিরাপত্তা হীনতায় ভুগছে। তাই গোটা বিষয় নিয়ে আজকে রাস্তায় নেমেছে বামেরা। এমনটাই জানান তিনি। আয়োজিত মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

