Thursday, February 5, 2026
বাড়িরাজ্যভাই ভাইয়ের বিরুদ্ধে লড়ছে, দুঃখ প্রকাশ করলেন প্রদ্যোত

ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়ছে, দুঃখ প্রকাশ করলেন প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ আগস্ট :একসাথে সংসার পেতে দুই ভাইয়ের মধ্যে যখন লড়াই হয় তখন সেটা রাজ্য রাজনীতি ভালো চোখে দেখে না। এটাই স্বাভাবিক। আর এটা স্বীকার করে নিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। গত দু সপ্তাহে

রাজ্যের প্রত্যন্ত এলাকার তথা আশারামবাড়ী এবং জম্পুইজলায় বিজেপি এবং তিপরা মথার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার আদালত থেকে বের হয়ে আসার সময় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ভাইয়ে ভাইয়ের মধ্যে যখন হিংসাত্মক ঘটনা ঘটে সেটা কোনভাবেই গ্রহণযোগ্য হয় না। তারা যে কোন রাজনৈতিক দলেরই হতে পারে। কিন্তু এভাবে একে অপরের উপর আক্রমণ কোনভাবেই সহনীয় নয়। দেশের কর্ণাটক, মেঘালয় সহ বেশ কিছু রাজ্যে দেখা যায় এ ধরনের কোন হিংসাত্মক ঘটনা ঘটে না।

 বর্তমান সময়ে সকলে ঐক্যবদ্ধভাবে বেআইনি অনুপমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা। কিন্তু যদি কোনরকম সমস্যা থাকে তাহলে সেটা বসে সমাধান করা সম্ভব। কিন্তু এভাবে ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করা সমস্যার সমাধান নয়। এবং যারা এ ধরনের হিংসাত্মক ঘটনা সংঘটিত করছে তাদের উদ্দেশ্যে একটাই বলার আগে ভাই ভাই হওয়ার চেষ্টা করেন, কে কোন দলের সমর্থক সেটা পরের বিষয়। জাতপাত দিয়ে কোন কিছু মিলবে না। ত্রিপুরার শান্তি বজায় রেখে উন্নয়নের কথা চিন্তা করা দরকার। যাতে রাজ্যের বিভিন্ন সংস্থা আসে এবং কর্মসংস্থানের দরজা খুলে দিতে পারে। তিনি আরো বলেন ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে দিল্লির আইনজীবীদের সঙ্গে কথা চলছে। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে। কারণ অত্যন্ত দেরি হচ্ছে ভিলেজ কমিটির নির্বাচন। ভিলেজ কমিটির নির্বাচনের জন্য প্রত্যন্ত এলাকার গরিব মানুষ ভুগছে বলে দাবি করেন প্রদ্যোত। তবে এদের প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কথায় স্পষ্ট বোঝা গেছে দলের কর্মী সমর্থকরা নেতৃত্বের নিয়ন্ত্রণে নেই। যার কারণে এ ধরনের হামলা-হুজ্জতি শুরু হয়েছে পাহাড়ে ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য