Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : দীর্ঘ বহু বছর ধরে করবুক মহকুমার অন্তর্গত যতনবাড়ি লেভাছড়া সূত্রধর পাড়া রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। সংস্কারের নামে উদ্যোগ নেই দপ্তরের। স্থানীয় এলাকাবাসী এক প্রকার ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে অমরপুর - করবুক সড়কে পথ অবরোধ করে। এই পথ অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে স্থানীয় নেতৃত্ব। অবরোধকারীদের সঙ্গে কথা বললে ক্ষুব্ধ জনগণ তাদের কথা এক প্রকার মানতে নারাজ।

অবরোধকারীরা জানান, কর্তৃপক্ষকে জানালেও হেল দোল নেই। তেমন কি এলাকার প্রধান বহুবার এলাকা পরিদর্শন করলেও এখন পর্যন্ত রাস্তা সারাইয়ের নামে উদ্যোগ নেই তাদের। বর্ষার সময় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে চলাচল করতে বহু সমস্যায় পড়ে বলে জানান এলাকাবাসীরা। অবরোধকারীদের দাবি করবুক মহকুমার শাসকের কার্যালয় থেকে মহকুমা শাসককে এসে রাস্তা পরিদর্শন করে লিখিত প্রতিশ্রুতি দিলে এই পথ অবরোধ প্রত্যাহার করবে বলে জানান অবরোধকারীরা। অন্যদিকে সকাল থেকে এই পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে যাত্রীরা। পরবর্তী সময়ে করবুক মহকুমার শাসকের কার্যালয় থেকে ডি সি এম ও করবুক মহকুমার প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং এলাকার বেহাল রাস্তার পরিদর্শন করে পূনরায় অবরোধস্থলে এসে এলাকাবাসীদের লিখিত প্রতিশ্রুতি দেন এবং এলাকাবাসীরা এই লিখিত প্রতিশ্রুতি পেয়ে দীর্ঘ ছয় ঘন্টার এই পথ অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান