Friday, February 6, 2026
বাড়িরাজ্যকুমারঘাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৪

কুমারঘাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : কুমারঘাট সংলগ্ন চিরাকুটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চারজনের মর্মান্তিক মৃত্যু। ঘটনা বুধবার রাত আনুমানিক বারোটার নাগাদ। জানা যায়, কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা TR-02-M-0599 নম্বরের একটি ইনোভা গাড়ি দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। পুলিশের গাড়িটি নষ্ট হওয়ায় টিএসআর জওয়ানরা গাড়িটি মেরামত করছিল।

সেই সময় দ্রুতগতিতে আসা ইনোভা গাড়িটি প্রথমে টি এস আর মিলন দেববর্মাকে ধাক্কা দেয়, পরে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন, ভগবাননগর এলাকার গাড়ি চালক সাজাদ আলী, আক্তার আলী ও বনবীর শব্দকর। অপরজন টিএসআর কর্মী মিলন দেববর্মা। মৃত জওয়ানের বাড়ি খোয়াই জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের একাংশের আশঙ্কা, এত রাতে গাড়িটি কেন এত দ্রুতগতিতে চলছিল, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য