Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসেতু পরিদর্শনে গেলেন মেয়র

সেতু পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ জুলাই : দক্ষিণ জয়নগর হাওড়া নদীর উপর নড়বড়ে  কাঠের সেতু দিয়ে চলাচল করা দীর্ঘদিনের সমস্যা ছিল এলাকার মানুষের। যা বছরের অর্ধেক সময় নড়বড়ে অবস্থায় থাকতো। ফলে দুপাশের মানুষ চলাচলে বিঘ্ন ঘটতো। এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল সেতুটি সংস্কার করার। পূর্ত দফতরের উদ্যোগে সেই সেতুটি বেইলি ব্রিজ হিসেবে

নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়। এক কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয় করে সেই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে দক্ষিণ জয়নগর এবং হাওড়ার অপরপ্রান্ত আইরমারা টিলা পর্যন্ত জনগণের সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। সেতু নির্মাণের ফলে এখন দুপাশের রাস্তা সংস্কারের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ১৬ ফুট করে রাস্তা নির্মাণ হবে। যা পরিদর্শন করা হয়েছে বলে জানান তিনি। এদিন মেয়রের সঙ্গে ছিলেন কর্পোরেটর নিতু গুহ দে সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য