Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য ডিজি-র মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাজ্যপালের দারস্থ আইনজীবী মহল

ডিজি-র মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাজ্যপালের দারস্থ আইনজীবী মহল

ডিজি-র মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাজ্যপালের দারস্থ আইনজীবী মহল

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুলাই  : রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর দারস্থ হলেন অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে সোমবার একটি প্রতিনিধি দল গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব আইনজীবী হরিবল দেবনাথ, আইনজীবী ভাস্কর দেববর্মা, আইনজীবী উমা চন্দ্র এবং রাজশ্রী পুরকায়স্থ। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী হরিবল দেবনাথ জানান, ডিজিপি- মৃত্যুর ঘটনা নিয়ে আত্মহত্যা বলে প্রচার হলেও সেটা মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে।

এই অফিসারের বিরুদ্ধে আগে কখনো কোন ধরনের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়নি। আইনজীবী মহল এবং রাজ্যবাসী এই মৃত্যুর ঘটনা নিয়ে ফরেন্সিক টিম এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে ফারাক লক্ষ্য করছে। যেমন মুখ্যমন্ত্রী দাবি করছেন, তিনি এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে যাওয়ার পর ডিজি- মৃতদেহ নামানো হয়েছে। অপরদিকে ফরেন্সিক টিমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা গিয়ে মৃতদেহ নামানো অবস্থায় এবং মেঝেতে শোয়ানো অবস্থায় পেয়েছে। তারপরেই মানুষের মনে আরো বেশি প্রশ্ন উঠতে শুরু করেছে। সবচেয়ে বড় বিষয় হলো পুলিশ সুপার পর্যায়ে যে তদন্ত দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট নয়। কারণ পুলিশ সুপারের উপর আরো বহু পুলিশ আধিকারিক রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সমস্যা হবে বলে মনে হচ্ছে পুলিশ সুপারের। এতে সঠিক তদন্ত হবে না। তাই হাইকোর্টের বিচারপতিকে দিয়ে যেন সঠিক তদন্ত করা হয়। অর্থাৎ মানুষ যাতে জানতে পারে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত করতে দাবি করা হয়। রাজ্যপাল প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। প্রতিদিন অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা অনেক বেশি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান