Friday, February 6, 2026
বাড়িরাজ্যবিজেপি-র চারটি গুণ—অপপ্রচার, দলবাজি, গুণ্ডামি এবং খুন : বীরজিৎ

বিজেপি-র চারটি গুণ—অপপ্রচার, দলবাজি, গুণ্ডামি এবং খুন : বীরজিৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুলাই : বিজেপি-র শাসন ব্যবস্থার বিরুদ্ধে সুর চড়িয়ে আক্রমণ করলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা। তাঁর কথায়, “বিজেপির চারটি গুণ—অপপ্রচার, দলবাজি, গুণ্ডামি এবং খুন। এই অপশাসনের বিরুদ্ধে সকলকে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। রবিবার পাইতুরবাজারে তাঁর বাসভবনের সভাকক্ষে আয়োজিত ঊনকোটি জেলা কংগ্রেসের বর্ধিত সভা থেকে এই বার্তা দেন তিনি। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার বিভিন্ন এলাকা—ফটিকরায়, কুমারঘাট, পাবিয়াছড়া, করমচড়া ইত্যাদি অঞ্চল থেকে কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।

এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসকে তৃণমূল স্তরে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। সভায় আলোচিত বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল স্মার্ট মিটার বিরোধী আন্দোলন, বাল্য বিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ এবং মাদক বিরোধী প্রচারাভিযান। এগুলো সামনে রেখে আগামীদিনে জেলার বিভিন্ন স্থানে পথসভা, বাজারসভা, উঠানসভা ও প্রচার অভিযান চালাবে কংগ্রেস। এদিনের বৈঠক থেকে ঘোষণা করা হয়, ঊনকোটি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিমানবন্দর ও রেল পরিষেবার উন্নয়ন সহ একাধিক দাবি নিয়ে শীঘ্রই আন্দোলনের পথে নামবে কংগ্রেস। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণাও হয় সভা থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য